লোহার পাইপ সংক্রান্ত

১৯। একটি লোহার পাইপের এক প্রান্তে ১ম ব্যক্তি শব্দ সৃষ্টি করলে অপর প্রান্তে ২য় ব্যক্তি 0.1s পর প্রথম শব্দ শোনার 1.4 সেকেন্ড পর দ্বিতীয় শব্দ শুনতে পায়। দিনের তাপমাত্রা ছিল 20℃।

(গ)  লোহা মাধ্যমে শব্দের বেগ নির্ণয় কর। (5128.11 ms⁻¹)

(ঘ)  দিনের তাপমাত্রা 30℃ হলে কত সময় পর দ্বিতীয় শব্দটি শুনতে পেত? (1.475 s)

২০। 20℃ তাপমাত্রার একটি দীর্ঘ লোহার নলের এক প্রান্তে হাতুড়ী দ্বারা আঘাত করলে অপর প্রান্ত থেকে 0.6s ব্যবধানে দুইবার শব্দ শোনা যায়। 20℃ তাপমাত্রায় বাতাস ও লোহাতে শব্দের বেগ যথাক্রমে 344 ms⁻¹ এবং 5130 ms⁻¹। মাধ্যম ভেদে শব্দ তরঙ্গের কম্পাংকের কোন পরিবর্তন হয় না। বায়ুতে উপরের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 0.02m।

(গ)  লোহার নলের দৈর্ঘ্য নির্ণয় কর। (221.24 m)

(ঘ) বাতাসে শব্দ তরঙ্গটি যে সময় 100 টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে সে সময় শব্দ তরঙ্গটি লোহাতে 3km দূরত্ব অতিক্রম  করবে কি না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর। (পারবে না)

২১।image
AB লোহার পাইপটির A প্রান্তে কথা হাতুড়ি দিয়ে আঘাত করলে B প্রান্তে শিউলি 0.25s ব্যবধানে পরপর দুটি শব্দ শুনতে পেল। ঐ দিন বায়ুর তাপমাত্রা ছিল 30℃। লোহা ও পানিতে শব্দের দ্রুতি যথাক্রমে 5130 ms⁻¹ এবং 1450 ms⁻¹।

গ. উদ্দীপকের লোহার পাইপটির দৈর্ঘ্য নির্ণয় কর। (93.23m)

ঘ. লোহার পাইপটি পানি দ্বারা পরিপূর্ণ হলে B প্রান্তে শিউলি পরপর দুটি শব্দ শুনতে পারবে কী? মতামত দাও।

১৫।
image
চিত্র – ২ এ লোহার পাইপের এক পাশ থেকে P ব্যক্তিটি ঘন্টা বাজালো। Q ব্যক্তিটি 2 সেকেন্ড সময় ব্যবধানে দুটি শব্দ শুনতে পেল। লোহাতে শব্দের বেগ 5200 ms⁻¹ এবং দিনের তাপমাত্রা ছিল 50℃।

(ঘ) চিত্র – ২ এ লোহার পাইপের দৈর্ঘ্য নির্ণয় কর।(771.13m)

[📌 Hint: ২০,২১ এর গ এর মত]

Powered by Forestry.md